ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এই ওয়েবসাইট হতে অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট বুকিং করা, চেম্বার বন্ধের নোটিশ, স্বাস্থ্য পরামর্শ ও অন্যান্য আপডেট জানতে পারবেন
Dr. Shahida Akter Rakhi
MBBS (SSMC), BCS (Health)
FCPS (Obs & Gynae)
BMDC Reg. No. A 50943
Obstetrics & Gynaecology Specialist & Surgeon
Trained in Infertility & Laparoscopic Surgery
| চেম্বার বন্ধ ও সময়সূচি সংক্রান্ত নোটিশ দেখুন |
| সিরিয়াল নেয়ার নিয়ম দেখুন |
| সিরিয়াল বাতিল ও তারিখ পরিবর্তনের নিয়ম |
| এখানে ডেলিভারিতে আগ্রহী হওয়ার আগে, যা অবশ্যই জানা উচিত |
“প্রেগন্যান্সির শুরু থেকেই আমার খুব ইচ্ছে ছিল নরমাল ডেলিভারি করানোর। আগেরবার যেহেতু সিজারিয়ান সেকশন হয়েছে, তাই কেউই ভরসা দিচ্ছিল না নরমাল ডেলিভারির জন্য। পরে জানতে পারলাম ডা. শাহিদা আক্তার রাখী ম্যাম কুমিল্লায় সিজারের পর নরমাল ডেলিভারি ট্রায়াল দেন যদি পেশেন্ট ও গর্ভের বাচ্চার সবকিছু শেষ পর্যন্ত ঠিক থাকে। আমার যখন লেবার পেইন উঠলো আমি ম্যামের কাছে যাওয়ার পর আল্লাহর রহমতে আর ম্যামের প্রচেষ্টায় আমার সিজারের পর নরমাল ডেলিভারিতে সন্তান হয়েছে। আলহামদুলিল্লাহ”
“আমার এমনিওটিক ফ্লুইডের পরিমাণ ও বাচ্চার ওজনও কিছুটা বেশি ছিল। ম্যাম আগেই বলেছিলেন এক্ষেত্রে কিছুটা ঝুঁকি রয়েছে। আমার ডেলিভারি পেইন উঠে জরায়ুর মুখ ৭সেমি খোলার পর হঠাৎ পানি ভেঙ্গে যায় এবং মুহুর্তেেই কর্ড প্রলাপ্স হয়। Cord Prolapse হলে সাধারণত আধাঘন্টার মধ্যে সিজার না করালে বাচ্চার মৃত্যুর ঝুঁকি থাকে। এর থেকে আমি ও আমার পরিবার বুঝতে পারি, কেন হাসপাতালে ডেলিভারির চেষ্টা করা উচিত। বাসায় ডেলিভারির চেষ্টা করলে হয়তো আমি বিপদে পড়তাম। যাই হোক, আমি ও আমার বাচ্চা সুস্থ আছি, এটাই শুকরিয়া”
“আমার বিয়ে হয়েছে ৩ বছর আগে। অনেকদিন ধরে চেষ্টার পরও কনসিভ হচ্ছিল না। আমার থাইরয়েডের সমস্যা রয়েছে। পরে ম্যামের খোঁজ পাই। ট্রিটমেন্ট করার পর আমি এখন আল্লাহর রহমতে গর্ভধারণ করেছি। আলহামদুলিল্লাহ”
“আমার প্রেগন্যান্সি জার্নিটা সহজ ছিল না। শুরুতে আমার ইনফার্টিলিটি হিস্ট্রি ছিল। প্রথম বাচ্চা মিসক্যারেজ, ২য় বাচ্চার ক্ষেত্রে শুরু থেকেই Threatened Abortion, ২০ সপ্তাহের সময় Cervical Incompetence এর জন্য Cervical Cerclage অপারেশন, ২৮ সপ্তাহে Abruptio Placenta, Cerclage খুলে দেয়া হয় ব্লিডিংয়ের জন্য। ব্লিডিং কমে যাওয়া এবং ব্যথা না বাড়ায় সকল ধরণের Conservative Treatment দিয়ে ৩৫ সপ্তাহ কমপ্লিট করে ২০ ডিসেম্বর, ২০২২ তারিখ সিজারের মাধ্যমে মেয়ে বাবুর জন্ম হয়। এতসব সমস্যার কারণে ২৮ সপ্তাহ থেকে আমি একটানা ম্যাডামের আন্ডারে হসপিটালে ভর্তি ছিলাম। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। যে সাপোর্টটা আমি পেয়েছি এজন্য আমি ও আমার পরিবার ম্যামের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো”
“আমি যখন জানতে পারি যে আমার যমজ সন্তান হবে তখন আমি চিন্তায় পড়ে যাই কোথায় ডেলিভারি করাবো। সাধারণত যমজ সন্তানের ক্ষেত্রে সিজারিয়ান সেকশন করাতে হয়। আমি রাখী ম্যামকে চেম্বারে দেখাই। তিনি বলেন শেষ পর্যন্ত মা ও বাচ্চার কন্ডিশন কেমন থাকে, পজিশন কেমন হবে সেসবের উপর নির্ভর করে নরমাল ডেলিভারি ট্রায়াল দেয়া যাবে। আমার দুটো বাচ্চার পজিশনই উল্টো ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার যমজ সন্তানের নরমাল ডেলিভারি হয়েছে। আমার দুই সন্তান ও আমি সুস্থ আছি”
| Appointment Date | Remaining Serial |
|---|---|
| 28-09-2026 Mon | 0 |
| 29-09-2026 Tue | Chamber Off |
| 30-09-2026 Wed | 0 |
| 01-10-2026 Thu | 0 |
| 02-10-2026 Fri | Chamber Off |
| 03-10-2026 Sat | 0 |
প্রথমবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগে নিচের নির্দেশনা অবশ্যই পড়ুন। কোনদিন কতটি সিরিয়াল খালি আছে, চেম্বার বন্ধ কিনা, তা Remaining Appointment Dashboard দেখলে বুঝতে পারবেন। তারিখের পাশে শূন্য (0) থাকলে সেই Appointment Date সিলেক্ট করা যাবে না। প্রতিটি বুকিং অপশনের পাশে i আইকনে ক্লিক করলে বিস্তারিত জানতে পারবেন।
বিস্তারিত দেখতে নিচের ▶ আইকনে ক্লিক করুন
বিকাশ অ্যাপ খুলে অথবা *247# ডায়াল করে Payment অপশন নির্বাচন করুন। ওয়েবসাইটে থাকা bKash Payment লিংক থেকেও পেমেন্ট করা যাবে।
মার্চেন্ট নম্বরের ঘরে 01886170989 এবং Amount-এর ঘরে 100 টাকা লিখুন।
Reference-এর ঘরে রোগীর নাম অথবা মোবাইল নম্বর লিখতে পারেন। এরপর বিকাশ পিন দিয়ে পেমেন্ট নিশ্চিত করুন।
পেমেন্ট সম্পন্ন হলে বিকাশের SMS বা নোটিফিকেশন থেকে ট্রানজেকশন আইডি (TrxID) সংরক্ষণ করুন। TrxID লেখার সময় আগে বা পরে কোনো স্পেস দেবেন না।

সবশেষে ওয়েবসাইটের বুকিং ফর্মে রোগীর প্রয়োজনীয় তথ্য এবং সঠিক TrxID লিখে সাবমিট করুন ।